৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীরের  বিশাল শোডাউন


গোলাম মোস্তফা    |    ১০:৩৩ পিএম, ২০২১-০২-১১

৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীরের  বিশাল শোডাউন

সহস্রাধিক কমী-সমর্থক নিয়ে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলমগীর তার ‘ডালিম’  প্রতীক নিয়ে বিশাল শোডাউন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মুসলিমপাড়া এলাকা থেকে শুরু হয়ে ভেদভেদী চেক পোষ্ট, রাঙাপানি, যুব-উন্নয়ন, ভেদভেদী বাজার ঘুরে সহস্রাধিক কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রচার প্রচারণা চালান এবং নির্বাচনী অফিসের সামনে সমাবেশ শেষ করেন। সমাবেশের ভেদভেদী বাজারে নুর তালুকদার মুন্নার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মোঃ রোকন উদ্দিন, মোঃ নুরুল আবছারসহ অনেকে। 

এসময় তিনি বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারী আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমার পাশে একদিন থাকবেন আমি আপনাদের আগামী পাঁচ বছর সুখে-দুঃখে পাশে থাকবো। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এলাকার অসহায়-গরিব মানুষের পাশে থেকে কাজ করে যাবো। এরপাশাপাশি বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখব।